বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

অনলাইনে পরীক্ষার অনুমোদন দিয়েছে ইবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ৫৩৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১০:১০ পূর্বাহ্ন

মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে না পারায় আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু প্রমুখ।

অনলাইন পরীক্ষার বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, আমরা সকল অনুষদের ডিনদের নিয়ে পরীক্ষার বিষয়ে মিটিং করেছি। মিটিংয়ে বেশিরভাগ শিক্ষক অনলাইনে পরীক্ষা নিতে সম্মতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, সর্ব সম্মতিক্রমে অনলাইন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষার ব্যাপারে ইতোমধ্যে প্রত্যেকটি বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। বিভাগ চাইলে যে কোনো সময় পরীক্ষা শুরু করতে পারে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অক্ষুণ্ণ রেখে বিভাগসমূহে মানবন্টনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »