বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৯:১৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসের দাবিতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের ই-সেবা কেন্দ্রের জানালা ভাঙচুর চালায়।

রোববার দুপুরে তারা বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দুই ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিচার্জ চালিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, ২০২২ সালের শতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় তারা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।

একপর্যায়ে সড়ক অবরোধ করে সব যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা গাড়ি চালকদের লাইসেন্স যাচাই করতে গেলে গণ্ডগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে ই-সেবা কেন্দ্রের জানালা ভাঙচুর করে।

পরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় রাকিব হোসেন, সাদমান হোসেন ও ওয়াসিমসহ ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

তবে সড়ক অবরোধ-বিক্ষোভ নিয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »