মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

অবশেষে ছেলের বাবার নাম জানালেন অভিনেত্রী নুসরাত

নিজস্ব প্রতিবেদক / ৪০২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

অভিনেত্রী নুসরাত জাহান নতুন মা হওয়ার পর থেকে অভিনন্দনের পাশাপাশি যে প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন বারবার, সদ্যজাত সন্তানের বাবা কে?

নিখিল জৈনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। নিখিলও এই সন্তানের পিতৃত্ব দাবি করেননি।

সংসদ সদস্য হয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েও একই প্রশ্নের মুখোমুখি হয়েছে বারংবার। তবে সব প্রশ্নের জবাব বিভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, ‘ছেলের বাবা জানে বাবা কে’!

এরইমধ্যে গুঞ্জন ওঠে প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত নুসরাতের ছেলের বাবা। ছেলের নাম ঈশান রাখায় সেই গুঞ্জনের পালে জোর হাওয়া বইতে থাকে।

অবশেষে ছেলের পিতৃপরিচয় প্রকাশ্যে আসলো। এ নিয়ে অভিনেত্রী সরাসরি মুখ না খুললেও কলকাতা পৌরসভার ওয়েবসাইটে সেই তথ্য মিলেছে।

বুধবার রাত সাড়ে ৯টার পরে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ জন্ম নিবন্ধনপত্রের ওয়েবসাইট আপডেট করে।

সেখানে দেখা গেল, নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ! নীচে মায়ের নামের পাশে নুসরত জাহান রুহি।

অর্থাৎ, নুসরত তার ছেলে ঈশানের জন্মনিবন্ধনের জন্য যেসব তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে যশের নামই দেওয়া হয়েছে।বাবার পদবী ছেলের পদবী হিসেবে ব্যবহৃত হয়েছে।

পৌরসভার তথ্য বাতায়ন বলছে, অনলাইনে ঈশানের জন্মনিবন্ধনপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »