বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

অবৈধপথে ভারত প্রবেশের সময় ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ৪৩৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৮ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ,৩ জন নারী ও ২ জন শিশু বয়েছে।রোববার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ও কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের বাশবাড়িয়া গ্রাম থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাগুরা জেলার শালিখা উপজেলার দালিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৭১), তার স্ত্রী প্রমিলা রানী রায় (৫০), মেয়ে কেয়া রায় (২৪), লিমা রায় (২৪) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের মাখাভাঙ্গা গ্রামের হায়বার উদ্দীনের ছেলে মোঃ রকি (১৮) কে আটক করা হয়।অন্যদিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে যশোর জেলার কোতয়ালী থানার রাজারহাট গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রাব্বি (২১), একই জেলার বাঘারপাড়া উপজেলার জোকা গ্রামের বরুন বিশ্বাসের ছেলে বর্ষন বিশ্বাস (১৯) এবং মেয়ে বাসন্তি বিশ্বাস (২৬), বাসন্তি বিশ্বাসের মেয়ে ঐশি বিশ্বাস (০৩), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আবজাল নগর গ্রামের কালাচান দাসের ছেলে ছোটন দাস (২৪) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দা উপজেলার সন্ধ্যা গ্রামের দলু বৈরাগীর ছেলে সুখ চাঁদ বৈরাগী (২৫) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »