বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৬৬৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৯:৫১ অপরাহ্ন

মোশাররফ করিমসহ চারজন অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী।

রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে ওই মামলাটি করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

এদিকে, শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুইটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি। আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় আমরা তাদের বিচার চাই।

এদিকে, এ বিষয়ে জানতে পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্র: বার্তা ২৪


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »