মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

অস্ত্রের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ১০:২০ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে মামলায় দেবরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার যুবক উপজেলার রুপাপাত ইউনিয়নে বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় দেওয়ান শাহের মাজারে গান শুনতে যান। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ (৩০) বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ১টার দিকে দেবর গৃহবধূর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে স্বামীর বাড়িতে ফিরলে ঘটনা খুলে বলেন স্ত্রী। এরপর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়।

বোয়ালমারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সকালে গ্রেফতার দেবরকে আদালতে ও ভুক্তভোগী গৃহবধূকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »