বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

অস্ত্রোপচারের ৬ দিনেও জ্ঞান ফেরেনি রোগীর

নিজস্ব প্রতিবেদক / ৩১৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১১:০৭ অপরাহ্ন

ফরিদপুরে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এক নারীর ছয় দিনেও জ্ঞান না ফেরার অভিযোগ উঠেছে।

ওই নারী বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি রয়েছেন।

ওই নারীর ছেলে মো. শাহ আলম শেখ জানান, গত ২৫ ফেব্রুয়ারি তার মা লাকী বেগমের পড়ে গিয়ে পা ভেঙে গেলে ওই দিনই ফরিদপুর শহরের দেশ ক্লিনিকে এনে ভর্তি করেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ডা. অনাদী রঞ্জন মণ্ডল অস্ত্রোপচার করেন।

শাহ আলম শেখের দাবি, অস্ত্রোপচারের পর থেকে তার জ্ঞান না ফেরায় এবং অবস্থার অবনতি হওয়ায় পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে তড়িঘড়ি করে ক্লিনিক থেকে রিলিজ করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখনো তার জ্ঞান ফেরেনি।

এদিকে ওই রোগীর অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. অনাদী রঞ্জন মণ্ডল সাংবাদিকদের বলেন, অস্ত্রোপচারকালে ওই রোগীর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অস্ত্রোপচার করা হয়।

রোগীর বর্তমান অবস্থার কারণ সম্পর্কে তিনি বলেন, ওই রোগী ব্রেইন ও হার্টস্ট্রোক করে থাকতে পারেন। তবে কেন এমন হলো তা নিশ্চিত কিছু বলতে পারেননি। তবে পায়ের হাড়ভাঙা অপারেশনের কারণে এমনটি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি।

দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আহামেদুল বারী বাবু জানান, রোগীর অস্ত্রোপচার করার পরও ঠিক ছিলেন। তবে অস্ত্রোপচারের কিছু সময় পর ওই রোগীর ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে, যা শোনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »