শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

আমতলীতে হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮:৫৬ অপরাহ্ন

বরগুনার আমতলীতে দেলোয়ার বয়াতি (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‍্যাব-৮।

সোমবার রাত সাড়ে ৮ টার সময়ে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মাদবর মটরস এর পূর্ব পাশের রাস্তা থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় দেলোয়ারকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের জালাল বয়াতির ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময়ে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে তল্লাশি করে তার থেকে ২৪ গ্রাম হেরোইন, পাঁচশত টাকা,মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা।ওই মাদক ব্যবসায়ী এলকায় বসবাস করে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »