বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৩ বছরের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় টিনশেড দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির ১৬টি কক্ষ ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে আটকা পড়ে আখি মনি নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার রুপায়ণ মাঠ সংলগ্ন দক্ষিণ পবনারটেক এলাকার হানিফ ও হুমায়ুনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আখিমনি লালমনিরহাট জেলা বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়া রুপাইয়ন মাঠ সংলগ্ন দক্ষিণ পবনারটেক এলাকার হুমায়ুনের টিনশেড বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে হুমায়ুনের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে সেখান থেকে হানিফের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তিন বছরের শিশুকন্যা আখি মনি ঘুমাচ্ছিল। আগুনের ঘটনায় আটকা পড়ে শিশুটি নিহত হয়েছে।

ইপিজেড ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইনচার্জ জিহাদ হোসেন বলেন, ৮.৪৫ মিনিটে ফায়ার কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি বাড়ির প্রায় ১৬ টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং তিন বছরের একটি শিশু কন্যা ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে নিহত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে বাড়ির মালিকরা দাবি করেছেন।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »