বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮:৩১ অপরাহ্ন

মুজিবশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ ও ভূমিহীন মানুষের জন্য নিম্নমানের উপকরণ দিয়ে ঘর তৈরি করে পরে তা ভেঙে ফেলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামানকে এ কমিটির প্রদান করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. বারেক মিয়া। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে সদর উপজেলার পিরুজালীতে ভেঙে ফেলা ঘর পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

এ সময় তার সঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সাদিক তানভীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু উপস্থিত ছিলেন।

নিম্নমানের উপকরণ ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে সম্প্রতি শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা ঘরগুলো মানসম্মত উপকরণ দিয়ে তৈরি না করার কারণে ভেঙে দেওয়া হয়।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু জানান, তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় সবগুলো সাইট ভিজিট করতে পারেননি। তার অফিসে জনবল সংকটের কারণে সব সময় নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাদের।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »