বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীকে হত্যা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৬:৪১ অপরাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ও চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী আব্দুল লতিফকে (৫৭) হত্যা করার একদিন পর তার স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের বিষয়টি সোমবার যুগান্তরকে নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই হিরোণ কুমার বিশ্বাস।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচিত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)। মামলার অপর ৩ আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা হিরণ কুমার বিশ্বাস বলেন, নিহতের স্ত্রী মামলা দায়ের করার পর তদন্তের ভার আমার ওপর দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছি। মামলার অপর ৩ আসামিকে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ইন্ডিয়ান পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »