বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ইবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীর সংখ্যা ৪৭

ইবি প্রতিনিধি / ৫৬৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৪৭ জন নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক এবং সদস্য রাকিব বিন আলমগীর এসব জীবনবৃত্তান্ত জমা নিয়েছেন।

অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক এবং সদস্য রাকিব বিন আলমগীর সাংবাদিকদের জানান, একজন প্রতিবন্ধী, একজন ছাত্রী ও উপজাতি একজনসহ ৪৭ জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর যাচাই বাছাই করে ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেবো। আশাকরি চলতি মাসেই ইবিতে নতুন নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টা থাকবে।

এর আগে গত ০৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং নব কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »