মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৪০৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৯ অপরাহ্ন

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের পরীক্ষা গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ‘গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং/ ফার্ম) শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ব্যাতিরেকে শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট iu.ac.bd তে পাওয়া যাবে।

প্রসঙ্গত, আগামী ১৭, ২৪ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »