মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ইয়াবা আসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক / ৩৮৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৭:১১ অপরাহ্ন

ইয়াবাসহ নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। শুক্রবার রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

যাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার নাম শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা (৪০)।

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, মা তার ছেলেকে ইয়াবার নেশা থেকে ফেরানোর জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন। শুক্রবার বিকালে ছেলে ফারুকের কাছে ইয়াবা ট্যাবলেট দেখে তার মা চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে ফারুককে আটক করে ভাঙ্গা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফারুককে ১২ পিস ইয়াবাসহ আটক করি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »