মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসির ) বিশেষ জোন ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের টেকনাফ উপজেলায় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, নগদ টাকা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলো— হ্নীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মৃত ছৈদুল আমিনের ছেলে শাহ নেওয়াজ (২০) ৬নং ওয়ার্ডের নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮)।

সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফের সহযোগিতায় যৌথ কমান্ড গঠন করে রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক স্থানে অভিযান পরিচালিত করে।

এ সময় তিন হাজার পিস ইয়াবা, তিনটি আগ্নেয়াস্ত্র, একটি ৯ এমএম পিস্তল, একটি শটগান, একটি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড কার্তুজ, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩৭ হাজার নগদ টাকা ও তিনটি মোবাইলসহ তিনজনকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক মামলার পর টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »