বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কক্সবাজারে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৪৩৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় রুহুল কাদের (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১০টায় উপজেলার ক্রাইমজোনখ্যাত কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের কালারমারছড়ার ফকিরজুমপাড়ার মোহাম্মদ আমিনের ছেলে। তিনি মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারমারছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরজুমপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালারমারছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চকরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু মাঝপথে অবস্থায় খারাপ হলে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রুহুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মহেশখালী থানার ওসি আব্দুল বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »