মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কক্সবাজারে সাড়ে ৪৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক / ৪৬০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারের রামু উপজেলায় সাড়ে ৪৬ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য এক কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার রাত সোয়া ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ সালামীপাড়ার নাইক্ষ্যংছড়ি চাকঢালাগামী পাকা রাস্তার কালভার্টের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াবা পাচারকারীরা হলো— উপজেলার সদর ইউপির ৩নং ওয়ার্ডের ছালামীপাড়ার মৌলভী জকির হোসনের ছেলে সৈয়দ উল্লাহ (৫০) চেরারমাঠ ৬নং ওয়ার্ডের মৃত মকবুল আহমদের ছেলে সৈয়দ আলম (৪০), ৬নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে আবুল কাসেম (৩৫) চেরারমাঠ, রামু উপজেলার গর্জনিয়া ইউপির ৪নং ওয়ার্ডের মৃত আমির হামজা মিয়াজির ছেলে মো. ইব্রাহিম (৩২), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ ব্লক ডি/৮-এর হেড মাঝি মো. হোসেন ও ব্লক মাঝি আলী মিয়ার আশ্রিত মৃত গোলাম হোসেনের ছেলে ছাবের আহমদ (৫৫)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »