বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

করোনার টিকা নেওয়ার বয়স কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক / ৬২১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০:০৭ অপরাহ্ন

বেশি সংখ্যক মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার বয়সসীমা কমিয়েছে। সিদ্ধান্ত অনুয়ায়ী, ৩০ বছর বয়সী নাগরিকেরা করোনার টিকা নিতে পারবেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে। এরমধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।

সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »