বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

করোনায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩০৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৬:১৯ অপরাহ্ন

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৯ লাখ ৮১ হাজার ৩৯৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৭১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »