সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কলা খাওয়ার উপকারিতা

দুর্বারবাংলা২৪.কম: / ৮৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৯:১০ অপরাহ্ন
কলা খাওয়ার উপকারিতা

কলা খেলে কি ওজন বাড়ে নাকি কমে? এ নিয়ে আছে ব্যাপক জল্পনাকল্পনা। কলায় আছে প্রচুর ক্যালোরি। তাই অনেকেই কলা খাওয়া নিয়ে চিন্তায় থাকেন। কিন্তু কলা খেলে অনেক উপকার হয় মানবদেহের।

চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন কলা খেলে কি কি উপকার হয়-

১) কলায় অনেক পটাশিয়াম থাকে। তার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্র সুস্থ থাকে।

২) কলায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদ্‌রোগের আশঙ্কা এক ধাক্কায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কলা খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমবে।

আরও পড়ুন: সকালের অতিরিক্ত ঘুম মৃত্যুঝুঁকি বাড়ায়

৩) নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে কলায়। ফলে রোজ কলা খেলে হার্ট যেমন ভালো থাকে, তেমনই ত্বক ও চুলেরও যত্ন হয়।

৪) ভিটামিন সি-ও থাকে কলায়। তাতে নানা ধরনের অসুখের আশঙ্কা কমে।

ফলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে অতিরিক্ত ওজন বা ডায়াবেটিসের সমস্যা না থাকলে রোজ কলা খাওয়া ভালো। কারণ এত কম খরচে এত ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায় না অন্য কোনো খাবারেই।

সূত্র: সময়


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »