মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কলেজছাত্রকে আটকে রেখে জোরপূর্বক বিয়ের আয়োজন তরুণীর!

নিজস্ব প্রতিবেদক / ৪১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ১১:১৭ অপরাহ্ন

রাজশাহীর তানোরে এক কলেজছাত্রকে তিন দিন ধরে ঘরে আটকে রেখে জোরপূর্বক বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। তবে শেষপর্যন্ত তার সব আয়োজন বিফলে গেছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আকচা ভক্তিপুর মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে কলেজছাত্র মারুফ হোসেন (১৮) তানোর পৌর এলাকার আকচা ভক্তিপুর মহল্লায় বন্ধু রাকিবের বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে রাকিবের বাড়িতে ওই তরুণী মারুফের সঙ্গে দেখা করতে যান।

পরে তিনি প্রতিবেশীদের মাধ্যমে তাকে তুলে নিয়ে তার বাড়িতে আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মারুফ।

মারুফের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন।

মারুফের পরিবারের অভিযোগ, ঘটনার দিন বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সুরাহার জন্য বলে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান টাকার বিনিময়ে কলেজছাত্র মারুফকে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ওই তরুণীর ঘরে বন্দি করে রাখেন।

পরে সন্ধ্যায় তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয় মাঠে মুনজুর রহমানের নেতৃত্বে সালিশি বৈঠকে ওই তরুণীকে বিয়ে করার সম্মতি দেয় মারুফ। কিন্তু পুলিশের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়।

ওই তরুণী জানান, মারুফের সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছে। শারীরিক সম্পর্কও হয়েছে। তবে পুলিশি বাধায় তার সঙ্গে বিয়ে হয়নি।

ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান জানান, বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের কারণে সেটা সম্ভব হয়নি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিষয়টি সুরহার জন্য কাউন্সিলর মুনজুর রহমান দায়িত্ব নিয়েছেন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »