বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কাঁচা পেঁয়াজ থেকে যুক্তরাষ্ট্রে নতুন রোগের প্রাদুর্ভাব

নিজস্ব প্রতিবেদক / ৩৭১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ১০:৫৭ অপরাহ্ন
কাঁচা পেঁয়াজ থেকে যুক্তরাষ্ট্রে নতুন রোগের প্রাদুর্ভাব

কাঁচা পেঁয়াজ থেকে সৃষ্ট ব্যাক্টেরিয়া, স্যালমোনেলার ,প্রাদুর্ভাব দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। এতে অন্তত ৩৭ অঙ্গরাজ্যের ৬৫০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানায়। আক্রান্তের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিডিসি।

এদিকে স্যালমোনেলার সংক্রমণ এড়াতে লেবেনবিহীন লাল, সাদা ও হলুদ পেঁয়াজ না ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিডিসি। খবর ইউএসএ টুডের।

শুক্রবার ইউএসএ টুডের একটি প্রতিবেদনে বলা হয়, ৩১ মে থেকে ৩০ সেপ্টম্বরের মধ্যে ৬৫২ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১২৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিডিসি জানায়, এই রোগে ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত ব্যাক্টেরিয়াযুক্ত খাবার খাওয়ার ৬ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে এসব উপসর্গ দেখা দিতে পারে। কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ছাড়াই সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যান। তবে শিশু, বৃদ্ধ ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ঝুঁকিতে পড়তে পারেন।

সূত্র: সমকাল


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »