বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কালকিনিতে নদীতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩১৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১০:২২ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে নাঈম হোসেন (৩) নামের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পালরদ্দী নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল।

নিহত ওই শিশু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের শাহআলমের ছেলে।

পরিবার সূত্রে জানিয়েছে, গত শনিবার দুপুরে পালরদ্দী নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু নাঈম নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যায় তার লাশ নদীতে ভেসে উঠে।

পরে গৌরনদী ফায়ার সার্ভিস খবর পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শাহিন যুগান্তরকে বলেন, খেলতে গিয়ে নাঈম নদীর পানিতে ডুবে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির বলেন, আমরা খবর পেয়েছি নদী থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »