বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক / ৩০৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১০:০১ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার (০৯/০৪/২২ ইং) আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন,পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির,খন্দকার আব্দুর রশিদ,আবু বক্কর সিদ্দিক,খন্দকার মুমিনুর,হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।জমি নিয়ে আদালতে মামলাও চলছে।শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমি দখল নেওয়ার জন্য সীমানা পিলার স্থাপন করতে যায়।এ সময় প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়।দুই পরিবারের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়।এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাক্ষেপে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »