শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুমারখালীতে এক শিশু গৃহকর্মী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ৩১৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৬:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মিষ্টি বিশ্বাস (১৩) নামের এক শিশু গৃহকর্মী নিখোঁজের খবর পাওয়া গেছে। গত শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ রয়েছে। গত ৪ মাস যাবৎ সে পৌরসভার ২ নং ওয়ার্ডের রত্না রাণী দে শিকদার বাড়িতে গৃহপরিচর্যার করছিলেন।

নিখোঁজ মিষ্টি রাজবাড়ী জেলার বেলগাছি উপজেলার বাসুদেবপুর গ্রামের শ্রীবাস বিশ্বাসের মেয়ে। এঘটনায় বাড়ির মালিক রত্না রাণী দে শিকদার গত শুক্রবার বিকেলে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং ১৩৪১/২২।

এবিষয়ে বাড়ির মালিক রত্না রানী দে শিকদার জানান, গত ৪ মাস যাবত আমায় বাড়ীতে মিষ্টি বিশ্বাস গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। হঠাৎ গত শুক্রবার সকালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে মিষ্টি বাড়ির কাউকে কিছু না জানিয়ে কোথাও চলে যায়। আমরা তাঁকে সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও না পেয়ে থানায় জিডি করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মিষ্টি বিশ্বাস নামের এক শিশু গৃহকর্মী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »