বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুমারখালীতে ছয় ভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৭:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলায় পরিবেশ অধিদদপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরসাদিপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় অবৈধভাবে ভাটা পরিচালানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে ৬ টি ভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৫টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মণ, কর্মকর্তা-কর্মচারীগণ, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, ‘ ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৬ ভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও ৫ টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য যে গতকালও উপজেলার যদুবয়রা ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলায় পরিবেশ অধিদদপ্তর।সেখানে ৭ টি ভাটায় সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »