বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত করলেন এম,পি জর্জ

নিজস্ব প্রতিবেদক / ৫৩৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৬:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপনের অংশ হিসেবে কুমারখালী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় পোনামাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ হারুন, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি ইমরুল হক লিংকন সহ আরো অনেকেই।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এম,পি জর্জ বলেন,
স্বাধীনতার দুই বছর পর কুমিল্লার এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের ২য় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।জাতির পিতার এই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ তা বাস্তব রুপ নিয়েছে।

মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকার ভুক্ত খাত। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »