রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুমিল্লাতে দুই পক্ষের মধ্যে অস্ত্রের মহড়া দিয়ে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক / ৩৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১:৩৮ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে দুই পক্ষের মধ্যে অস্ত্রের মহড়া দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার দুপরে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় স্থানীয় রাশেদ ও রবিনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে উভয় পক্ষের ক্যাডাররা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে রাশেদের পক্ষ হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নামে। উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়।

স্থানীয়রা আরও জানায়, চকবাজার বাসস্ট্যাণ্ড, জুয়া ও মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

চকবাজারের একাধিক ব্যবসায়ী জানান, অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। এ সময় গলির ভেতর থেকে গুলির আওয়াজ শোনা যায়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ জানান, তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সময়কার একাধিক ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি এবং কাউকে গ্রেফতার করা যায়নি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »