বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুষ্টিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, কিশোরী সহ আহত ১৪

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৯:২০ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত দুই গ্রুপের ১৪ জন আহত হয়েছেন। জানা যায়, বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান এর সমর্থিত আনিচ মেম্বার এর কিছু লোক সাবেক চেয়ারম্যান কেরামত আলী সমর্থিত হাবুল মেম্বার এর লোকদের সাথে মিশে যাওয়ায় গত ২ এপ্রিল তাদের পানের খেত কেটে দেয়। তারা জের ধরে আজ দুপুর ৩ টার সময় হাবুল মেম্বার এর লোকজন আনিস মেম্বার এর লোকজন এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় আনিস মেম্বার এর ৯ জন ও হাবুল মেম্বার এর ৫ জন গুরুতর আহত হন। তাঁদেরকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ১. মোঃ কেরামত আলী (৫৫), ২. মোঃ সিলামত মন্ডল, ৩. মোঃ খিলাফত মন্ডল, ৪. নাজিমুদ্দিন মন্ডল তারা ৪ জন মৃত ছমসের মন্ডল এর ছেলে। এছাড়াও ৫. দেলবার মন্ডল, ৬. হবিবার মন্ডল মৃত ছাদবার মন্ডল এর ছেলে, ও ৭. খোদাবক্স এর ছেলে আনোয়ার হোসেন (৬৫), ৮. নাজমা খাতুন (৪৫) ও ৯. নিকবার মন্ডল এর ১৪ বছরের কিশোরী মেয়ে বৈশাখী।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »