শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ২, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৩০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১২:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিরপুর উপজেলার পোড়াদহ গ্রাম এলাকায় দুই পরিবারের মধ্যে মারামরির ঘটনায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি ২২) সকালে উপজেলার পোড়াদহ গ্রাম এলাকার আব্দুল মান্নানের মেয়ে সালমা খাতুনের মুরগির বাচ্চা কুকুর ধরে নিয়ে যাওয়ার সময় সালমা কুকুরের মুখ থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করতে ঢেল ছুড়তে গেলে প্রতিবেশি এনামুল হক সহ তার ছেলে দুর্জয়, মেয়ে এ্যানি খাতুন ও সুমাইয়া খাতুন সপরিবার মিলে সালমা খাতুনের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল হক সহ তার ছেলে ও মেয়েরা লাঠিশোঠা নিয়ে মারামারির ঘটনা ঘটায়। এতে আব্দুল মান্নানের মেয়ে সালমা খাতুনকে আহত করে তার গলায় থাকা আট আনি ওজনের একটি স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৩৬,৫০০ (ছত্রিশ হাজার পাঁচশত টাকা) ছিনিয়ে নেয়। এসময় সালমা খাতুনকে বাঁচাতে তার বাবা আব্দুল মান্নান ছুটে আসলে তাকেও আহত করেন। গুরুত্বর আহত আব্দুল মান্নান ও তার মেয়ে সালমা খাতুনকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে। আব্দুল মান্নান এর অবস্থা আশংকাজনক হওয়ায়। চিকিৎসক আব্দুল মান্নানকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আহত আব্দুল মান্নান এর মেয়ে সালমা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় (২৮ ফেব্রুয়ারি ২২) সালমা খাতুন মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল মান্নানের মাথায় মারাত্মক ধরনের আঘাত লেগেছে , কয়েকবার বমি করছে। কোমরেও বেশ চোট আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরপুর থানার ওসি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »