শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুষ্টিয়ায় জমে উঠেছে ইসলামী কিতাবমেলা

নিজস্ব প্রতিবেদক / ২৯৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১০:২২ অপরাহ্ন

কুষ্টিয়ায় জমে উঠেছে ইসলামী কিতাবমেলা। শহরের কুঠিপাড়া মোমতাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে ইসলামিক জোন কুষ্টিয়ার আয়োজনে এ কিতাব মেলার উদ্বোধনের পর শনিবার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক বইপ্রেমী, ক্রেতা দর্শনার্থীদের দেখা মিলেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে রবিবার পর্যন্ত।
মোমতাজুল উলুম মাদরাসা ও ইসলামিক জোন কুষ্টিয়ার পরিচালক মাওলানা আরিফুজ্জামান জানান, চার বছর আগে শুরু হওয়া এই বইমেলায় প্রতি বছর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে। এছাড়াও প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে খ্যাতিমান লেখক কথাসাহিত্যিকদের অনেকেই মেলায় উপস্থিত হন। এ বছরও মেলায় পাঠকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
মেলায় মোট ২৬ টি স্টল বরাদ্দ করা হয়েছে। অভিজাত ইসলামী প্রকাশনিগুলোর মধ্য মেলায় থাকবে মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, গাউছিয়া পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, আশরাফিয়া বুক হাউজ, আশরাফিয়া বুক ডিপো, রাহনুমা প্রকাশনী, বইঘর, নাশাত, কালান্তর প্রকাশনী, সিয়ানা পাবলিকেশন্স, হুদহুদ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, মুহাম্মদ পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, দারুল আরকাম ও সমকালীন প্রকাশনী।দ

মেলা উপলক্ষে আরবি ও উর্দু কিতাবের বিশেষ মূল্যছাড় ছিলো। এছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মেলায় বই কিনতে আসা নাহিদুজ্জামান রিজভী বলেন, কিতাবমেলা, কুষ্টিয়া হতে সংগ্রহ করলাম বেশ কয়েকটি বই। এবারের কিতাবমেলা খুব আনন্দে কেটেছে! অনেক গুণী মানুষের সোহবত পেয়েছি, আলহামদুলিল্লাহ! আরো বই কেনার ইচ্ছা ছিল কিন্তু সীমাবদ্ধতার কারণে অল্পে তুষ্ট থাকতে হচ্ছে! দেশের সর্বত্র এ-ধরণের অনুষ্ঠান আয়োজন করা দরকার। মুসলমানদের সাংস্কৃতিক ভিত্তি মজবুত করতে এরূপ আয়োজনের বিকল্প নেই!
সন্দীপন প্রকাশনের বিক্রেতা জানান, বেশ ক্রেতা সাধারণ আসছে। কিতাবসমূহ প বিভিন্ন ধরনের বই দেখছে এবং কিনছে। গত দুইদিন বেশ ভালোই ব্যবসা করতে পেরেছি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »