বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুষ্টিয়ায় ময়লার ড্রেনে ভাসছে হাজার হাজার ফেনসিডিলের খালি বোতল

নিজস্ব প্রতিবেদক / ৫৪৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৮:৪৬ অপরাহ্ন

কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় পৌরসভার ময়লার ড্রেনে ভাসছে হাজার হাজার নিষিদ্ধ ফেনসিডিলের খালি বোতল। একসাথে এতগুলো নিষিদ্ধ নেশাজাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসতে দেখে হতবাক এলাকাবাসী।

তবে কেউই বলতে পারছে না এতগুলো ফেনসিডিলের বোতল কিভাবে ড্রেনের ভিতরে আসলো। তবে এলাকাবাসীর ধারণা, নেশা করার পরে ফেনসিডিলের খালি বোতল গুলো বস্তায় ভরে গতকাল (২৪ আগস্ট) রাতে কেউ ফেলে রেখে গেছে।

এ বিষয়ে কুষ্টিয়ার সচেতন নাগরিকরা বলছে, একসাথে এতগুলো নেশাজাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসার বিষয়টি স্বাভাবিক নয়। এর থেকে বোঝা যায় কুষ্টিয়ায় মাদকের পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। তাই তাদের দাবি যুবসমাজকে ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করতে কার্যকারী ভূমিকা নিক প্রশাসন। খুঁজেবের করা হোক ফেনসিডিলের খালি বোতল এর উৎস।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »