শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৩৮৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৬:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুইজনের ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা বা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পদ্মা নদীতে বালিভর্তি নৌকাসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদেরকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করা হয়। দন্ডিত বালি উত্তোলনকারীরা পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আলী হোসেন শেখ ও মোহন শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুইজনকে দেড় লক্ষ করে ৩ লক্ষ টাকা জরিমানা বা অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »