বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক / ৪০৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ১:৫৮ অপরাহ্ন

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপুর্ণ প্রায় ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের(৫৬) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমাবার বেলা ১০ টার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়
কুষ্টিয়ার পক্ষ থেকে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশিদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার তথ্য এড়িয়ে যান।

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে মামলাটি করেছেন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক ভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে উর্ধতন কর্মকর্তাসহ সংস্লিষ্ট আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। এখন পূর্নাঙ্গ তদন্ত হবে। এতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমামিনত হলে স্পেশাল আদালতে তার বিচার কাজ শুরু হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »