রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৪২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১১:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৮) নামে দুই শিশু মৃত্যু হয়।
নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান,বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই এলাকার দুই শিশুর মর্মান্তিক এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »