বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যায় জড়িত ইমন নামে আরো একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪০৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৬:৪২ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় ইমরান শেখ ইমন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া শহরের রাজার হাট এলাকা থেকে আটক করে। আটককৃত ইমনের কাছ থেকে রুবেল হত্যাকান্ডে জড়িত বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এবিষয়ে আনুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এমন তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার খাইরুল আলম জানান সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড ইস্যূ নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম ঘটনার পর থেকে প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করে আসছে। পাশাপাশি র‌্যাব ও নৌপুলিশও তাদের তৎপরতা অব্যাহত রাখে। সাংবাদিক রুবেল হত্যাকান্ড ইস্যূতে পুলিশ সর্বো”চ গুরুত্ব দিয়ে আসছিল। এবং দ্রুত রুবেল হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা যাবে বলেও প্রেসব্রিফিংয়ে জানান পুলিশ সুপার খাইরুল আলম।
গত ৩জুলাই কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হলে ৭জুলাই তার মরদেহ উদ্ধার হয় কুমারখালী উপজেলার তেবাড়িয়ায় নির্মাণাধীন গড়াই সেতুর নীচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »