বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক / ৫১০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকত থেকে আবারও একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ভেসে আসা ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল।

এসময় স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি বালুচাপা দিয়ে রেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জেলে আব্দুল গাফফার জানান, সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। এটি কোনো মাছধরা জেলেদের জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডণীয় হওয়ার এটি জেলেরা পরে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি শনিবার কোনো এক সময় জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে।

এর আগেও একাধিক বার কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া যায়।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »