বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কৃষককে পিষে মারল বন্য হাতি

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৭:৫৭ পূর্বাহ্ন

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে রাঙ্গুনিয়ায় আবু তৈয়ব (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আবু তৈয়ব উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ বলেন, পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার সাপলেজাপাড়ার নিজ বাড়ি থেকে কৃষক আবু তৈয়ব সন্ধ্যার দিকে চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অন্ধকার সড়কে একটি বন্যহাতি আগে থেকেই এসে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনা বশত আবু তৈয়ব ওই বন্য হাতির সামনে গিয়ে পড়ে। এসময় হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তৈয়বের স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »