মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

খোকসায় পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ২৯৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে খোকসা উপজেলার জানিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহক আলী।

এতে সহায়তা করেন কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহক আলী জানান, পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে
খোকসা উপজেলার জানিপুর বাজারে অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ ” এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে মোঃ মকসেদ আলীকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »