মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

গরু চোর চক্রের তিনজন সদস্যকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৩১৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৮:৪৭ অপরাহ্ন

গরু চুরি করে পিকআপে নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের তিনজন সদস্যকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ।রবিবার (০৬/০৩/২২ ইং) সকাল ৮ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী নামক স্থানে পিকআপ ও ১ টি চোরাই গরুসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,বাগেরহাট জেলার ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত,আনোয়ার শেখর ছেলে আলামিন শেখ (২৫)।খুলনা জেলার তেরখাদা থানার মধুপুর গ্রামের হাসমত গাজির ছেলে রাব্বি গাজি (১৬) এবং আব্দুল গফুরের ছেলে রাবিব (২১)।হাইওয়ে থানার সেকেন্ড অফিসার কামরুজ্জামান জানান, (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিনের নেতৃতে সকাল ৮ টার সময় ফুলবাড়ীগেট নামক স্থানে আকিজ মটরের বুলু রংয়ের পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭) এবং গরুসহ ৩ জন গরু চোরকে আটক করি।বারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে।এ সময় পুলিশ সদস্য পিকআপটি আটক করে।পরে আটককৃত আসামীদের কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) মতলেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,আটকদের বিরুদ্ধে মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »