মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৭৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৮:০২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকার পাঁচমাইল এলাকা হতে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‍্যাব-৬,ঝিনাইদহ।বুধবার (১২ জানুয়ারি ২০২২) র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে,চুয়াডাঙ্গা জেলার সদর থানার পাঁচমাইল বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পাঁচমাইল বাজারস্থ ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চুয়াডাঙ্গা জেলার সদর থানার ভান্ডারদহ গ্রামের মৃত- জাফর আলীর ছেলে মোঃ মোক্তার আলী (৫৫) কে গ্রেফতার করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতের নিকট হতে ০১ কেজি গাঁজা,০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »