বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

গাংনীতে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক / ৩৬৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

মেহেরপুরে গাংনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২(গাংনী)আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্র নেতা সাইফুজ্জামান শিপু,বামুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গাংনী বাজার বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশে মিলিত হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »