বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক / ৩৬৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৮:০৩ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ মোঃ সোহেল রেজা (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া (মাঠপাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রেজা রাজবাড়ী জেলার পাংশা থানার সত্যজিতপুর (শ্মশান পাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাদক পাচার হচ্ছে এমন গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকারসহ সঙ্গীয় ফোর্স নওদাপাড়া (মাঠপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রেজাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »