সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৬৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৯:৫৭ অপরাহ্ন

মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা হালসানা পাড়া গ্রামের হেলাল উদ্দিন (২৫)নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হেলালুদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।স্থানীয়রা বিকেল হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান,হেলাল উদ্দিন প্রতিদিনের ন্যায় তার বিলের মাঠের জমিতে কাজ করতে গিয়েছিল।দুপুরে আকাশে মেঘ ও বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।তখন তার আশেপাশে কোন লোক ছিল না।বিকেলে অন্য কৃষকরা জমির পাশ দিয়ে যাবার সময় হেলাল উদ্দিনের মরদেহ দেখে তার পরিবারকে সংবাদ দেয়।সংবাদ পেয়ে তার পরিবার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বজ্রপাতে হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »