শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

গাংনীতে মাদকসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক / ৫৩৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকায় অভিযান চালিয়ে সেন্টু মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার রাতে বামুন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। সেন্টু মিয়া বামুন্দী চেরাগী পাড়ার মৃত ছবকুল হোসেন এর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে,উপজেলার বামুন্দী এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল আহমেদ ও এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেন্টু মিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে ৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৯’শ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ১১টি মাদকের মামলা বিচারাধীন আছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »