শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৯:৫০ পূর্বাহ্ন

মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ হোসেন ফিলিং স্টেশনে পেট্রোলে পানি মেশানোর অভিযোগে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যামান আদালত।

মঙ্গলবার সকালে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে পেট্রোল পাম্প মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ভুক্তভুগীরা।

চেংগাড়া গ্রামের রাকিবুল ইসলাম জানান,তিনি মঙ্গলবার সকালে মোটরসাইকেল ৫শ’ টাকার পেট্রোল নেন। পেট্রোল নেওয়ার কয়েক শ’ মিটার যাওয়ার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে তেলের লাইন খুলে দিলে পানি বের হতে থাকে।

পশ্চিম মালসাদহ গ্রামের মিলন হোসেন বলেন,তিনি ৯শ’৮০ টাকা তেল নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে প্লাগ পরিস্কার করেও স্টার্ট না হওয়ায় মিস্ত্রির কাছে নিলে পেট্রোলের সাথে পানি বের হতে থাকে।

ভোমরদাহ গ্রামের সিরাজুল ইসলাম বলেন,তিনি ৫শ’ টাকার পেট্রোল নিয়ে কিছুদুর যাওয়ার পর মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে ট্যাংকিতে থাকা তেল বের করার সময় পেট্রোল মিশ্রিত পানি বের হতে থাকে। এছাড়া মোটরসাইকেল মালিকরা ক্ষতিপুরন দাবি করার পাশাপাশি দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বলেন,পেট্রোলে পানি মেশানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। মালিকপক্ষ ঘটনার পরবর্তীতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে তার প্রতিশ্রতি দিয়েছে। তবে অপরাধ প্রমানিত হওয়ায় ভোক্তাঅধিকার আইনে পেট্রোল মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের কারাদান্ডের নির্দেশ দেন। পরে পেট্রোলপাম্প মালিক ১ লাখ টাকা পরিশোধ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »