বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক / ৪৯১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুটগুদামে আগুন লাগে।

মুহূর্তেই পাশের আরও পাঁচটি ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনশেডের ঝুটগুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »