বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন দীঘিরচালা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম কবির হোসেন (৩২)। তিনি সালনা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীঘিরচালা এলাকায় একটি স্কুলের সামনে দুর্বৃত্তরা কবিরকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, কে বা কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »