সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

‘গোয়েন্দা অফিসার’ হলেন নাসিম

নিজস্ব প্রতিবেদক / ৪৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৮ পূর্বাহ্ন

টিভি নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন আহসান হাবিব নাসিম। তবে সিনেমার অভিনয়েও রয়েছে তার সফলতা। সেই ধারাবাহিকতাতেই সম্প্রতি অভিনয় করেছেন ‘মুন্সীগিরী’ নামের একটি সিনেমায়।

অমিতাভ রেজার পরিচালনায় এ সিনেমায় নাসিমকে একজন গোয়েন্দা অফিসারের চরিত্রে দেখা যাবে। করোনাকালেই এটির শুটিং শেষ হয়েছে। একটি অনলাইন প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেতা।

এতে অভিনয় প্রসঙ্গে নাসিম বলেন, ‘গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় উপভোগ করেছি। আর এর পরিচালক অভিজ্ঞ এবং জনপ্রিয়। বেশ সাবলীলভাবেই এতে অভিনয়ের চেষ্টা করেছি। চলতি বছরই এটি মুক্তি পাবে বলে জেনেছি। আশা করছি এটি উপভোগ্য হবে।’

এটি ছাড়া সম্প্রতি দুটি নাটকের শুটিংও করেছেন এই অভিনেতা। বর্ননাথের পরিচালনায় ‘গৌরি’ নামের দুর্গাপূজার নাটকে অভিনয় করেছেন। এছাড়া অভিনেতা রওনক হাসানের পরিচালনায় ‘বিবাহ হবে’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংও করছেন নিয়মিত।

অভিনয় ছাড়া সাংগঠনিক কর্মকাণ্ডেও নাসিমের ব্যস্ততা রয়েছে। টেলিভিশন নাটকে অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »