সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস উল্টে খাদে

নিজস্ব প্রতিবেদক / ৩০০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন

বরগুনায় সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে ঢাকা-বরগুনা মহাসড়কে ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিল সোনারতরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ যাত্রীর মধ্যে ১৭ জন আহত হন। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যু হয়নি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »